1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন বিরলের তাজ আল মিনার কোল্ড স্টোরেজে কৃষকের কাছে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভারা নেওয়ার অভিযোগ বেনাপোল স্থলবন্দরে দুর্ঘটনার নিহত ও আহত শ্রমিকের আর্থিক সহায়তা  প্রদান নাগরপুরে কিশোর গ্যাং প্রধান অমিও সহ ৪জন গ্রেফতার পাঁচবিবিতে ১৪৫ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২, পাঠানো হলো কারাগারে স্মার্ট কৃষির হাত ধরেই বদলে যাবে বাংলাদেশের অর্থনীতি সাবেক ছাত্রলীগ নেতা থেকে খাদ্য পরিদর্শক, কামালের অঢেল সম্পদের উৎস নিয়ে নানা মহলে প্রশ্ন সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থান

সড়ক দুর্ঘটনায় নিহত শিশু লামিয়ার পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১ দেখেছেন

ময়মনসিংহের হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় নির্মমভাবে নিহত শিশু লামিয়ার শোকসন্তপ্ত পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
​সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) এর উদ্যোগে নিহত লামিয়ার পরিবারের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
​হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি আনুষ্ঠানিকভাবে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান এবং এই সহায়তার চেক হস্তান্তর করেন।
​এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “দুর্ঘটনায় শিশু লামিয়ার মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও অপূরণীয় ক্ষতি। আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। এই আর্থিক সহায়তা হয়তো স্বজন হারানোর কষ্ট দূর করতে পারবে না, তবে মানবিক তাগিদ থেকেই উপজেলা প্রশাসন পরিবারটির পাশে দাঁড়িয়েছে।”
​উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.