1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চর ভোলানাথ আদর্শ গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে না ১০ দিন ধরে উত্তেজনা বিরাজ করছে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩ দেখেছেন

দুই পক্ষের হামলা – , ভাঙচুর, লুটপাট এবং পাল্টাপাল্টি মামলার ঘটনায় দুটিো আদর্শ গ্রাম কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে। আতঙ্কে আশপাশের গ্রামের মানুষও সেখানে যাতায়াত এড়িয়ে চলছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পালাক্রমে পাঁচজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপি জাঙ্গালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি বিলুপ্ত করেছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, গত ১৭ জুলাই বিকেল থেকে দুই পক্ষের সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয়দের দাবি, ওই দিনের হামলায় একজন আইনজীবীসহ অন্তত চারজন গুরুতর আহত হন। তাদের কয়েকজন বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। সংঘর্ষের পর টানা দুই দিন ধরে দুটি আদর্শ গ্রামে অন্তত অর্ধশতাধিক বসতঘর ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ঘরের মূল্যবান মালামালের পাশাপাশি রান্না করা খাবার পর্যন্ত লুট করে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে বহু পরিবার গ্রাম ছেড়ে আত্মগোপনে রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, বিরোধের শুরু হয়েছিল আদর্শ গ্রামের নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে। সময়ের সঙ্গে তা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দ্বন্দ্বে রূপ নেয়। বর্তমানে দুই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও দুই সম্ভাব্য সদস্য (মেম্বার) প্রার্থীর সমর্থনে গ্রামবাসী দুই ভাগে বিভক্ত। উভয় পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

চর ভোলানাথে আওয়ামী লীগ সরকারের সময় কালাবদর নদীর তীরে নির্মিত দুটি আশ্রয়ন প্রকল্প বর্তমানে ‘আদর্শ গ্রাম’ নামে পরিচিত। সেখানে দুই শতাধিক নদীভাঙনকবলিত ও জেলে পরিবারের বসবাস।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.