1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ

আগৈলঝাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৫০ অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩ দেখেছেন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অতিদরিদ্র পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
উপজেলার ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সোমবার সকাল ১১টায় গৈলা মডেল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না এবং ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু।
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং অতিদরিদ্র পরিবারের খাদ্য সহায়তা নিশ্চিত করতে এ ভিজিএফ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আওতায় ৪নং গৈলা মডেল ইউনিয়নের মোট ৫৫০টি অতিদরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল মোল্লা, গৈলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সরল মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম জুয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয়রা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবারের জন্য এ ধরনের সরকারি খাদ্য সহায়তা অব্যাহত রাখার দাবি জানান স্থানীয় অতিদরিদ্র পরিবার।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.