1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

দীঘিনালায় অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সেনাবাহিনীর ২০ হাজার টাকা আর্থিক সহায়তা

  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩ দেখেছেন

খাগড়াছড়ির দীঘিনালায় অসুস্থ এক ব্যক্তির চিকিৎসার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, এসইউপি, পিএসসি-এর নির্দেশনায় উপজেলার ১নং মেরুং ইউনিয়নের রশিক নগর আশ্রম এলাকার বাসিন্দা হিরন শেখের হাতে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

জানা যায়, হিরন শেখ দীর্ঘদিন ধরে পিত্তথলিতে পাথরজনিত সমস্যায় ভুগছেন। তার চিকিৎসার ব্যয় নির্বাহে সহযোগিতা করতে দীঘিনালা জোন এ আর্থিক সহায়তা প্রদান করে।
এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, এসইউপি, পিএসসি জানান, মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম অঙ্গীকার। তিনি বলেন, হিরন শেখের উন্নত চিকিৎসার প্রয়োজন হলে দীঘিনালা জোন সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।
স্থানীয়রা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে অসহায় মানুষের পাশে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.