1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

আন্দোলনে নিহত আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে-মনজুর এলাহী

  • আপডেট সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১২৮ দেখেছেন

আর এ লায়ন সরকার, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদী জেলা বিএনপি’র সদস্য সচিব মনজুর এলাহী বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এদেশের ৯০ ভাগ মানুষের সমর্থন ছিল। ছাত্ররা রাজপথে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। আর এই আন্দোলন করতে গিয়ে বহু শিক্ষার্থী ও জনতা পুলিশ এবং ছাত্রলীগের হাতে নিহত ও আহত হয়েছে। তাদের আত্মত্যাগেই আমরা পেয়েছি নতুন স্বাধীন বাংলাদেশ। আমাদের এখন সর্বপ্রথম কাজ হলো এদের পরিবারের পাশে দাঁড়ানো। বিএনপি বিগত ১৭ বছরে আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত। ১ লাখ ২৫ হাজার মিথ্যা মামলা দেয়া হয়েছে। এক কোটির বেশি নেতাকর্মী আসামি রয়েছে। ৩৫ হাজার নেতাকর্মী গুম খুন করা হয়েছে। আমরা বিএনপি কিন্তু এই স্বৈরাচার  সরকারের পতন ঘটাতে পারি নাই।

ছাত্র জনতার আন্দোলনে আমরা আজকে আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত হয়েছি। তিনি কয়েক হাজার বিএনপি’র নেতাকর্মীর উপস্থিতিতে গতকাল নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সভায় বক্তব্যকালে এসব কথা বলেন।  শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন মাস্টার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, সহ সাধারণ সম্পাদক কাজী সাহেদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাছুম মোল্লা, সদস্য ডা. বাচ্চু মোল্লাসহ বিএনপি, যুবদল,  ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, মহিলা দল, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.