1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

‎বকশীগঞ্জে পানিবন্দী ৩ শতাধিক পরিবারের পাশে পৌর বিএনপি নেতা শাকিল, নিজ উদ্যোগে পানি নিষ্কাশন

  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১ দেখেছেন

‎জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অনাকাঙ্ক্ষিত জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া প্রায় তিন শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল।
‎
‎​আজ রবিবার (২৬ জুলাই ২০২৬) দুপুর ২টার দিকে তিনি সরেজমিনে ভুক্তভোগী এলাকায় যান এবং পানিবন্দী পরিবারের সদস্য ও এলাকাবাসীর কষ্টের কথা শোনেন। পরিস্থিতি অনুধাবন করে তিনি তাৎক্ষণিকভাবে নিজ ব্যক্তিগত খরচে মাটি কেটে নর্দমা (ড্রেন) তৈরি করে আটকে থাকা পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।
‎
‎​ঘটনাটি পরিদর্শনের সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, “পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। সাময়িকভাবে স্বস্তি ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এলাকা থেকে পানি সম্পূর্ণ নিষ্কাশন না হওয়া পর্যন্ত আমাদের এই কাজ অব্যাহত থাকবে।
‎
‎​এ সময় তাঁর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি সুরুজ্জামান বাবু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল মামুন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিয়াম সিদ্দিকী ও কলেজ ছাত্রদলের সভাপতি আখিঁব মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব সিয়ামসহ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
‎​তাত্ক্ষণিক ড্রেন খনন করে পানি বের করার এমন সামাজিক উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন ৫ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী অধিবাসীরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.