1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

পটিয়ায় অনলাইন জুয়ার আসর থেকে গ্রেপ্তার ১, উদ্ধার ৩ মোবাইল

  • আপডেট সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১ দেখেছেন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত ৩টি স্মার্টফোন জব্দ করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাত ১২টা ৫৫ মিনিটের দিকে উপজেলার ১৬ নম্বর কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজিমপুর ওস্তাদপাড়া এলাকার একটি মুদির দোকানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক ও পুলিশ পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) ক্য লাহ্ চিং মারমা ও এএসআই (নিঃ) মো. শামীম ভূঁইয়া। অভিযানের সময় মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন জুয়ার অ্যাপের মাধ্যমে জুয়া পরিচালনাকালে মো. ওসমান গণি (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তার ওসমান গণি পটিয়া উপজেলার ১৭ নম্বর খরনা ইউনিয়নের উত্তর খরনা (নূর উদ্দিন ফকিরের বাড়ি) এলাকার বাসিন্দা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৫–৬ জন অজ্ঞাত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৩টি স্মার্টফোন জব্দ করা হয়। মোবাইলগুলোতে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ এবং একাধিক জুয়ার আইডি ও পাসওয়ার্ড পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/২৭ ধারায় পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.