1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

মহর আলী ও কামরুলের বিরুদ্ধে দালাল চক্র পরিচালনার অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

ঢাকা জেলার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়ন ভূমি অফিসকে কেন্দ্র করে দালাল চক্র পরিচালনার অভিযোগ উঠেছে মহর আলী ও মোঃ কামরুলের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, খারিজ (নামজারি) সংক্রান্ত সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে এবং অতিরিক্ত অর্থ পরিশোধে বাধ্য করা হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, মহর আলী ও মোঃ কামরুলের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দালাল চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিটি খারিজের জন্য প্রায় ১২ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। নির্ধারিত সরকারি ফি ছাড়াও অতিরিক্ত অর্থ দাবি করায় সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সরকারি সেবা গ্রহণে ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়দের ভাষ্য, দালালদের মাধ্যমে না গেলে অনেক ক্ষেত্রে আবেদন নিষ্পত্তিতে অযৌক্তিক বিলম্ব ও বিভিন্ন ধরনের জটিলতার মুখোমুখি হতে হয়। ফলে নিরুপায় হয়ে অনেকেই অতিরিক্ত অর্থ দিতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত মহর আলী ও মোঃ কামরুলের বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তাদের বক্তব্যও জানা সম্ভব হয়নি।
এলাকাবাসী অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে জেলা প্রশাসন, ভূমি মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.