1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই গ্রামের দুধ মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে পিটিয়ে হত্যার অভিযোগ তুলেছে নিহতের পরিবার।

সোমবার (২০ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের মাদ্রাসা পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী সাতগাঁও গ্রামের মৃত কলোম উদ্দিনের ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন। অভিযুক্ত দুধ মিয়া (৪৫) একই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের দাবি, ঘটনার আগের দিন দুধ মিয়া ও তার স্ত্রী মোহাম্মদ আলীর কাছে ছয়টি হাঁসের বাচ্চা বিক্রি করেন। বাড়িতে নেওয়ার পর দুটি বাচ্চা মারা গেলে পরদিন অবশিষ্ট বাচ্চাগুলো ফেরত দিয়ে টাকা ফেরত চাইতে যান মোহাম্মদ আলী। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে দুধ মিয়া ঘর থেকে একটি লাঠি এনে মোহাম্মদ আলীকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এরপর দুধ মিয়ার স্ত্রীও লাঠি দিয়ে তার মাথা ও ঘাড়ে আঘাত করেন বলে স্বজন ও প্রত্যক্ষদর্শীদের দাবি। এতে মোহাম্মদ আলী মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তাকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে তর্কের একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। তাদের দাবি, মাথা ও ঘাড়ে আঘাত পাওয়ার পরই মোহাম্মদ আলী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে অভিযুক্তরাই তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার চেষ্টা করেন।

অভিযুক্ত দুধ মিয়ার মা সাংবাদিকদের জানান, হাঁসের বাচ্চা নিয়ে ঝামেলা হয়েছে—এটি সত্য। তবে মারামারির সময় তিনি ঘরের ভেতরে ছিলেন এবং পুরো ঘটনা নিজের চোখে দেখেননি বলে দাবি করেন।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, হাঁসের বাচ্চা নিয়ে বিরোধের বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.