1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

৫০ টাকার জন্য ব্যবসায়িক পার্টনারকে গলায় ছুরি মেরে হত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

  • আপডেট সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

রাজধানীর কদমতলীতে মাত্র ৫০ টাকার জেরে এক ব্যবসায়িক পার্টনারকে গলায় ছুরি মেরে রক্তাক্ত জখম ও হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নাম কবির হোসেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
​ঘটনাটি ঘটেছে কদমতলী থানাধীন ৫৯ নং ওয়ার্ডের রায়েরবাগ মেইন রোড সংলগ্ন ওভার ব্রিজের নিচে দক্ষিণ কোণার একটি ফলের দোকানে।
​স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্তরা হলেন শাহীন ও শাহাদাত। তারা দুজনেই স্থানীয় মান্নান মিয়ার ছেলে। তাদের বর্তমান ঠিকানা মোহাম্মদবাগ চৌরাস্তা সংলগ্ন ‘হাওয়ার মার বাড়ি’ এলাকায়।
​প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়িক লেনদেনের মাত্র ৫০ টাকা নিয়ে কবির হোসেনের সাথে শাহীন ও শাহাদাতের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা কবির হোসেনের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
​এ ঘটনায় কদমতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.