1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় ভয়াবহ আগুনে পুড়ল চার পরিবারের ঘরবাড়ি, সর্বস্ব হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্তরা ঘোড়ঘাটে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু মির্জাপুরে পৃথক অভিযান পরিচালনার মাধ্যমে ৩৩ হাজার টাকা জরিমানা আদায় মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ-২০২৬ উদযাপন জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ভূমিদস্যু তাহের মৃধার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ

ক্ষুদে ফুটবলারদের পাশে কাহালু পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশন

  • আপডেট সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

যুবসমাজকে খেলাধুলামুখী করে গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে বগুড়ার কাহালু পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ক্ষুদে ফুটবলারদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
সম্প্রতি কাহালু পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাগাটিয়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে কাহালু পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রবিউল ইসলাম ক্ষুদে ফুটবলারদের হাতে ফুটবল তুলে দেন।
এ সময় তিনি বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে তারা মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে। একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।
তিনি আরও বলেন, ক্ষুদে খেলোয়াড়দের উৎসাহিত করতে কাহালু পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়াবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, শিশু-কিশোরদের হাতে ফুটবল তুলে দেওয়ার মতো আয়োজন তাদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে যোগ্য খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে।
শেষে ক্ষুদে ফুটবলারদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.