বাংলাদেশ বিলবোর্ড এডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন (বিবিএওএ)-এর মানবিক টিম বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পানিবন্দি দক্ষিণ চট্টগ্রামের অঞ্চল বাঁশখালীর কাথরিয়া,সরল,
শেখেরখিল,ছনুয়া ইউনিয়নের প্রায় ১৪২টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এই অঞ্চলের ক্ষতিগ্রস্ত আশ্রয়হীন মানুষদের বুকে বাধাঁ নতুন ঘরের রঙিন স্বপ্ন।
শুধু ত্রাণ নয়,
মাথার উপর একটা ছাদ নিরাপদ আশ্রয়। পুনর্বাসনের গৃহ নির্মাণ সামগ্রী তৈরির নগদ অর্থ সহায়তার অংশীদার হয়ে ভালোবাসার উপহার পৌঁছে দিয়েছেন বাড়ি বাড়ি। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা অনেক বেশি। বিবিএওএ -এর সংগঠনের সভাপতি,মো: মিজানুর রহমান,সাধারণ সম্পাদক,কাজী ইকবাল হোসেন চৌধুরী ক্ষতিগ্রস্হ বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ও সাথে এই মানবিক উদ্যোগে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন দুর্যোগের এই সংকটময় মুহূর্তে বন্যার্তদের সহযোগিতায় পাশে দাঁড়ানো আহ্বান করেছেন। মানবিক এই উদ্যোগের বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলের মাঠ পর্যায়ে কার্যক্রম সহযোগিতা ছিলেন বিবিএওএ এর মানবিক টিম -মোহাম্মদ নজরুল ইসলাম, মো:জিয়াউদ্দিন, মো:নাজমুস সাকিব,মোঃ সাইফুল ইসলাম শাহীন,
মো:আনোয়ার হোসেন, আরো স্হানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্হিত ছিলেন।