1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

শিবালয়ে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে বসতভিটা ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের উলাইল গ্রামে এক ভুক্তভোগীর বসতভিটা জোরপূর্বক ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
​ভুক্তভোগী স্থানীয় বাসিন্দা করিম জানান, ঘটনার দিন সকাল আনুমানিক ৯টার সময় সাবেক চেয়ারম্যান একলাছ উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৫৫) ও মফি (৫০) ২০-২৫ জনের একটি দল নিয়ে আচমকা তার বসতভিটায় হামলা চালায়। এ সময় উলাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনিছ এবং সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন সশরীরে উপস্থিত থেকে হামলার নেতৃত্ব দেন বলে তিনি অভিযোগ করেন।
​করিম আরও জানান, হামলার সময় তিনি বাড়িতে ছিলেন না এবং তার স্ত্রী একা ছিলেন। চেয়ারম্যান নিজে তার স্ত্রীকে ভয়ভীতি প্রদর্শন করেন। ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর করার জন্য তেড়ে আসেন বলেও অভিযোগ করা হয়।
​ভুক্তভোগী করিমের স্ত্রী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে থেকে তাদের ঘরবাড়ি ভাঙচুর করিয়েছেন এবং তাদের গ্রাম ছাড়া করার হুমকি দিয়ে গেছেন। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
​এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে, তিনি নিজে উপস্থিত থেকে এই ধরনের ন্যক্কারজনক উচ্ছেদ ও ভাঙচুর চালিয়েছেন। এলাকাবাসী এই অন্যায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।
​সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারের বসতভিটা ভাঙচুরের চিহ্ন ও ক্ষয়ক্ষতির সত্যতা পাওয়া গেছে।
​এ বিষয়ে জানতে উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি জানান, আইনগতভাবেই এই উচ্ছেদ প্রক্রিয়া চালানো হয়েছে।
​প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.