1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

নারায়ণগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে উদ্যোক্তা মেলা

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২ দেখেছেন

নারায়ণগঞ্জে নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তুলতে এবং দেশীয় কুটিরশিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে দিনব্যাপী উদ্যোক্তা মেলা-র আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ জেলা মহিলা বিভাগ।

আজ ১৮ জুলাই ২০২৬ (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মুক্তিণগর মাদরাসাতুল মাদিনা, (সিদ্ধিরগঞ্জ), নারায়ণগঞ্জে এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় দেশীয় কুটিরশিল্প, হস্তশিল্প, পোশাক, গৃহসজ্জার সামগ্রী, খাদ্যপণ্যসহ নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, দেশের অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে। তাদের উৎপাদিত মানসম্মত পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দিতে এবং উদ্যোক্তাদের জন্য নতুন বাজার সৃষ্টি করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মেলাকে ঘিরে ইতোমধ্যে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে নারী ও তরুণ উদ্যোক্তাদের মধ্যে মেলাকে কেন্দ্র করে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এই মেলা স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রচার ও বিক্রির পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.