1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

দুর্গাপুরে অরবিট শিক্ষা পরিবারের উদ্বোধন অনুষ্ঠানে- গোলাম সাকলায়েন

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

রাজশাহী দুর্গাপুর উপজেলার দাওকান্দিতে অরবিট শিক্ষা পরিবারের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ গোলাম সাকলায়েন, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য ব্যবসায়ী, সাবেক সভাপতি, দুর্গাপুর উপজেলা বিএনপি, সাবেক চেয়ারম্যান, দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ, দুর্গাপুর, রাজশাহী।

১৮ জুলাই (শনিবার) বিকেল ৩ টায় দাওকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অরবিট শিক্ষা পরিবারের পরিচালক মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয়দের ভাষ্য মতে, “১৯৯৫ সালে প্রতিষ্ঠিত পাঞ্জারী কোচিং সেন্টার। পরবর্তীতে নাম পরিবর্তনের মাধ্যমে অরবিট শিক্ষা পরিবার নামকরণ করা হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম শ্রেণীর বৃত্তি ব্যাচ, ৮ম শ্রেণীর বৃত্তি ব্যাচ, এসএসসি প্রিপারেশনের জন্য অত্র এলাকায় সুনাম অর্জন করেছে।”

নাজমুল হক বাবু, সাধারণ সম্পাদক,৪ নং ওয়ার্ড বিএনপি। তিনি বলেন, দাওকান্দি এমন একটি এলাকা এখানে ১৮৮৬ সালে প্রাথমিক বিদ্যালয়,১৯৪১ সালে উচ্চ বিদ্যালয় এবং ১৯৭২ সালে কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষার জন্য দাওকান্দির সুনাম দেশজুড়ে। এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অরবিট শিক্ষা পরিবার আধুনিক ও যুগোপযোগী শিক্ষার জন্য নতুন দার উন্মোচন করেছে।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম সাকলায়েন বলেন, “শিক্ষা কেবল বইয়ের পৃষ্ঠা মুখস্থ করা বা সার্টিফিকেট অর্জন নয়, এটি মানুষের অন্তর্নিহিত গুণের বিকাশ, সঠিক চিন্তাভাবনা এবং আলোকিত সমাজ গড়ার মূল চাবিকাঠি। একজন মানুষকে আদর্শ ও মানবিক গুণসম্পন্ন হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই।আমরা প্রায়ই মনে করি, শিক্ষা মানে শুধু স্কুল-কলেজে পড়ালেখা করা এবং ভালো ফলাফল অর্জন করা। কিন্তু প্রকৃত শিক্ষা তার চেয়ে অনেক বেশি কিছু। শিক্ষা হলো সেই আলো, যা আমাদের ভেতরের অজ্ঞতার অন্ধকার দূর করে। এটি আমাদের শেখায় কীভাবে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করতে হয়, কীভাবে অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হতে হয় এবং কীভাবে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হয়।”
তিনি আরও বলেন, “অভিভাবকদের সচেতন হতে হবে। মোবাইল আসক্ত থেকে নিজেদের সন্তানদের দূরে রাখতে হবে। অবসর সময়ে সন্তানদের খেলার মাঠে ফিরাতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠ রাজনীতি মুক্ত রাখতে হবে।” পরিশেষে তিনি, দাওকান্দির উন্নয়নের জন্য যে কোন সহযোগিতা দিতে প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে মোঃ আলাউদ্দিন বলেন,”নানা প্রতিকূলতার মধ্যেও দিয়ে আজকের এই “অরবিট শিক্ষা পরিবার”। “শিক্ষা জাতির মেরুদণ্ড” এই প্রতিপাদ্য বিষয় বিবেচনায় নিয়ে শিক্ষার আলোক বর্তিকা ঘরে ঘরে পৌঁছে দেওয়া অরবিট শিক্ষা পরিবারের মূল লক্ষ্য। শিক্ষা কোন ব্যবসা নয়, শিক্ষকতা একটি মহান পেশা। এই শিক্ষক দ্বারাই অরবিট শিক্ষা পরিবার শিক্ষার বিস্তারে কাজ করবে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জয়নাল আবেদীন, সভাপতি, জয়নগর ইউনিয়ন কৃষকদল,এসদার আলী, সভাপতি, ৪নং ওয়ার্ড বিএনপি,আফাজ আলী, সাবেক সভাপতি, ২নং ওয়ার্ড বিএনপি, বিএনপি নেতা মুন্টু, আফজাল, দুলাল,জিয়া, রাব্বানী, বল্টু (মাষ্টার) সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রী এবং অভিভাবক।

এলাকাবাসীর প্রত্যাশা অরবিট শিক্ষা পরিবার এলাকার শিক্ষার মান উন্নয়নে এবং মেধা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.