1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি  এলপিজির মূল্য জনগণের ভোগান্তি বৃদ্ধি পাবে : বাংলাদেশ ন্যাপ রাঙামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান

পেকুয়ায় অগ্রযাত্রার নিজস্ব অর্থায়নে ২০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২ দেখেছেন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে অগ্রযাত্রা। শনিবার (১৮ জুলাই) পেকুয়া উপজেলা পরিষদ মাঠে সংগঠনটির নিজস্ব অর্থায়নে বন্যাকবলিত ২০০ পরিবারের মাঝে ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
অগ্রযাত্রার উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে সংগঠনের প্রধান নির্বাহী নীলিমা আক্তার চৌধুরী ও পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। সকাল থেকে উপজেলা পরিষদ মাঠে উপকারভোগীদের উপস্থিতিতে সুশৃঙ্খল পরিবেশে ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
সংগঠনের প্রধান নির্বাহী নীলিমা আক্তার চৌধুরী বলেন, “সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। তাদের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। অগ্রযাত্রা নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। আমি সমাজের বিত্তবান ব্যক্তি, দাতা সংস্থা ও মানবিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসেন। সম্মিলিত উদ্যোগেই ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকটা লাঘব করা সম্ভব।”
সংগঠনের পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, “দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সংগঠনের নিজস্ব অর্থায়নে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও অগ্রযাত্রা মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে এবং যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে।”
ত্রাণ গ্রহণকারী পেকুয়া উপজেলার এক উপকারভোগী বলেন, “বন্যার কারণে আমাদের পরিবার অনেক কষ্টে দিন পার করছে। এই সহায়তা আমাদের জন্য অনেক উপকারে এসেছে। যারা আমাদের কথা ভেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দেন।”
ত্রাণ বিতরণ কর্মসূচিতে সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, মানবিক সংকট ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে অগ্রযাত্রার সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.