1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে ১৮০ বোতল ভারতীয় মদ জব্দ

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ, একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া মদের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৫ লাখ ২৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার একটি বিশেষ পুলিশ দল উপজেলার হাতিপাগার এলাকার শাহিন মিয়ার বাড়ির দক্ষিণ পাশে আক্তার মিয়ার খালি ভিটার সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দক্ষিণ পলাশীকুড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে লাল মিয়া (৪৫) এবং কালীনগর গ্রামের মৃত আফরোজ আলীর ছেলে মো. ইসরাফিল (৪০)-কে আটক করা হয়। তবে আরও দুইজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের হেফাজতে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে মোট ১৮০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ৪৮ বোতল Royal Green (৩৭৫ মিলি), ৪৮ বোতল Iconiq White (৩৭৫ মিলি), ৪৮ বোতল Iconiq White (৭৫০ মিলি), ২৪ বোতল Royal Green (৭৫০ মিলি) এবং ১২ বোতল Royal Stag (৭৫০ মিলি)। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৮৫ হাজার টাকা।
অভিযানে নেতৃত্ব দেন নালিতাবাড়ী থানার এসআই শরীফুল ইসলাম। তাঁর সঙ্গে এসআই মো. আবু তালেব, এএসআই মো. জাহাঙ্গীর আলম, এএসআই মো. রাশিদুল হকসহ থানার অন্যান্য পুলিশ সদস্য অংশ নেন।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই আ. হান্নান বলেন, আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.