1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

ফুলবাড়ীতে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১ দেখেছেন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে দিনাজপুরের ফুলবাড়ীতে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।  শনিবার দুপুর ১২টায় পৌর শহরের সুজাপুরে রামকৃষ্ণ সেবাশ্রমে বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক বিশিষ্ট সমাজ সেবক আনন্দ কুমার গুপ্ত’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বৃক্ষরোপণের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছে। সারাদেশে প্রত্যন্ত এলাকায় ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে এই কার্যক্রম চলমান রয়েছে। বৃক্ষরোপণের পাশাপাশি রক্ষণাবেক্ষণের মাধ্যমে টিকিয়ে রাখতে পারলে তবেই পরিশ্রম সফল হবে।

পূজা উদযাপণ পরিষদের ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত বলেন, বাংলাদেশ পূজা উদযাপণ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হল। পর্যায়ক্রমে বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী শাখার সদস্য সচিব রতন চক্রবর্তী, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি সঞ্জয় চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক পাপন সরকার সহ উপজেলার ৭টি ইউনিয়নের মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.