1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

শ্রীনগরে গৃহস্থালী পুকুরে মাছ চাষে নতুন উদ্যোগ, ৬ মৎস্যচাষী পেলেন খাদ্য ও সবজির বীজ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১ দেখেছেন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় গৃহস্থালী পুকুরে মাছ চাষের উৎপাদন বৃদ্ধি ও পারিবারিক পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে মৎস্যচাষীদের মাঝে মাছের খাদ্য ও সবজির বীজ বিতরণ করা হয়েছে।
গত সোমবার (১৩ জুলাই ২০২৬) উপজেলা পর্যায়ে ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)’-এর আওতায় শ্রীনগর উপজেলার ৬টি গৃহস্থালী পুকুরে প্রদর্শনীর জন্য মাছের খাদ্য এবং পুকুরপাড়ে সবজি চাষের উদ্দেশ্যে বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান। সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনিক রায়, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা গোলাম হোসেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং প্রকল্পের সুফলভোগী মৎস্যচাষীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গৃহস্থালী পুকুরে আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ এবং পুকুরপাড়ে সবজি আবাদ একদিকে যেমন পরিবারের পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে, অন্যদিকে অতিরিক্ত উৎপাদনের মাধ্যমে মৎস্যচাষীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.