1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে

  • আপডেট সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১ দেখেছেন

শনিবার (১১ ইং জুলাই) বিকাল ৩ ঘটিকার সময় মাদারীপুর সদর মডেল থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ফারিহা রফিক ভাবনা মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় ঢাকা কেরানীগঞ্জ মডেল থানা এলাকা থেকে অভিযান পরিচালনা করে মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)এর নেতৃত্বে, পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা হয়েছে থানা হেফাজত হতে পলাতক আসামিকে।
মাদারীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, ফারিহা রফিক ভাবনা মহোদয়ের তত্ত্বাবধানে ও মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)এর নেতৃত্বে এসআই(নিঃ)/ বাপ্পি সরদার, এসআই(নিঃ)/এসএম শাহরিয়ার, এসআই(নিঃ)/সাকিব সালমান, এসআই(নিঃ)/রমজান আলী সজল ও সংগীয় নারী পুলিশসহ মাদারীপুর সদর মডেল থানা এবং র্যা ব-০৮ মাদারীপুর এর একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ও সোর্স নিয়োগ করে যৌথ অভিযান পরিচালনা করিয়া ইং ১১/০৭/২০২৬ তারিখ ভোর ০৬.১৫ ঘটিকার সময় জিয়ানগর ৪নং গলি, কেরানীগঞ্জ মডেল থানা থেকে পুলিশ হেফাজত হতে পলাতক আসামী হাসিনা(৩৬), পিতা-মোঃ হবি হাওলাদার, স্বামী- আল আমিন, সাং-কালাইমারা, থানা-মাদারীপুর সদর, জেলা-মাদারীপুর কে গ্রেফতার করা হয়।

গত ০৯/০৭/২০২৬ ইং তারিখ ২নং পুলিশ ফাড়ির এসআই (নিঃ)/ মোকছেদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অনৈতিক কার্যকলাপ করা অবস্থায় আসামী ১।মোঃ শাহ জালাল(২০), ২। মোঃ রিপন মুন্সী(২৯), ও ৩। হাসিনা(৩৬)দেরকেপেনাল কোড আইনের ২৯০ ধারামতে গ্রেফতার করে থানায় হাজির হয়। মাদারীপুর সদর মডেল থানার মূল থানা ভবন ভেঙ্গে ফেলায় থানা ভবনে কোন হাজতখানা না থাকায় থানায় আগত পুরুষ আসামীদের চরমুগরিয়া পুলিশ ফাঁড়িতে এবং মহিলা আসামীদের অস্থায়ী থানা ভবনের নীচ তলায় জুনিয়ার সেরেস্তায় রাখা হয়। আসামী হাসিনা (৩৬) কে কোর্টে প্রেরণের পূর্ব পর্যন্ত সব সময়কারমতো অস্থায়ী থানা ভবনের নিচতলার উত্তর-পূর্ব পাশে জুনিয়র সেরেস্তায় রাখা হয় ও নারী পুলিশ নিয়োজিত করিয়া আসামী হাসিনাকে পাহারায় রাখা হয়।গত ১০/০৭/২০২৬ তারিখ গভীর রাতে আসামী হাসিনা বারান্দার ০৩ (তিন) টি এসএসপাইপ ভাঙ্গিয়া সু- কৌশলে পালিয়ে যায়। পুলিশের বৈধ হেফাজত হতে কৌশলে এসএস পাইপ ভাঙ্গিয়া পালাইয়া পেনাল কোড আইনের ২২৪/৪২৭ ধারার অপরাধ করিয়াছে বিধায় তাহার বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজুর আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ব্যাপারে জেলা পুলিশের মিডিয়া সেল অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.