1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির শিক্ষার্থী রিফাতের, শিক্ষকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

২৯ জুন ২০২৬  ঢাকার আশুলিয়ায় শিক্ষকের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে রাতুল হাসান রিফাত (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট শিক্ষকের অবহেলার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের একাংশ।
গত সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার গোহাইলবাড়ীর উত্তর পাশের বংশাই (গাজীখাল) নদীতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই শিক্ষক মোট ৯ জন শিক্ষার্থীকে নিয়ে নদীতে গোসল করতে যান।
নিহত রাতুল হাসান রিফাত জামালপুরের ইসলামপুর পৌরসভার উত্তর কিসমত জাল্লা এলাকার মিজানুর রহমানের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে আশুলিয়ার কোনাপাড়ায় ভাড়া বাসায় থাকত এবং স্থানীয় আল-ক্বলম প্রি-পারেটরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে শিক্ষক ইমরান শিক্ষার্থীদের নিয়ে নদীতে নামেন। একপর্যায়ে রিফাতসহ আরও দুই শিক্ষার্থী পানিতে তলিয়ে যেতে শুরু করে। পরে অন্য দুজন উঠে এলেও রিফাত নিখোঁজ হয়। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় আমছু রহমান, মাসুদ রানাসহ অনেকে প্রায় এক ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করেন। পরে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিফাতকে উদ্ধারকারী স্থানীয় বাসিন্দা আমছু রহমান বলেন, “শিক্ষককে বারবার নিষেধ করা হয়েছিল যে এখানে পানির স্রোত বেশি, বাচ্চাদের নিয়ে যেন না নামেন। এরপরও তিনি ৯ জন শিক্ষার্থীকে নিয়ে নদীতে নামেন। কিছুক্ষণ পর শিক্ষকসহ তিনজন পানিতে তলিয়ে যায়। পরে দুজন উঠে এলেও রিফাত নিখোঁজ হয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করা হয়।”
স্থানীয় কয়েকজন অভিভাবকের অভিযোগ, স্কুল থেকে প্রায়ই শিক্ষার্থীদের বিনোদনের নামে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। তাদের দাবি, যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করেই নদীতে নিয়ে যাওয়ার কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে বক্তব্য জানতে আল-ক্বলম প্রি-পারেটরি স্কুল অ্যান্ড কলেজের কর্ণধার খোরশেদ আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন। পরবর্তীতে আর ফোন রিসিভ করেননি।
অভিযুক্ত শিক্ষক ইমরানের বক্তব্যও একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছে। মরদেহ বর্তমানে ঢাকা কেপিজে বিশেষায়িত হাসপাতালে রয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.