1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‎টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেফতার একজন ভারতের সঙ্গে আলোচনা করে মোগলহাট স্থলবন্দর চালুর উদ্যোগ নেওয়া হবে: ত্রাণমন্ত্রী সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ হাসনাত গ্রেফতার শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময় শার্শায়  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঘোড়াশাল-পলাশ সারকারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ফাঁসিয়াখালীর ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে ইউপি সদস্য মংমেগ্য মার্মা গোবিন্দগঞ্জে ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামি গ্রেফতার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশ 

বিদ্যালয়ের জলাবদ্ধতা দূর করতে ব্যক্তিগত উদ্যোগ, প্রশংসায় ভাসছেন মিলন

  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১ দেখেছেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাটাব এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা জলাবদ্ধতার সমস্যা অবশেষে দূর হতে শুরু করেছে। স্থানীয় কাউন্সিলর পদপ্রার্থী মো. শফিউল্লাহ মিলন নিজের অর্থায়নে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাটাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি পুকুর ভরাট হয়ে যাওয়ার ফলে বৃষ্টির পানি স্বাভাবিকভাবে বের হতে পারত না। এর ফলে বিদ্যালয়ের মাঠ ও আশপাশের সড়কে দীর্ঘসময় পানি জমে থাকত। এতে শিক্ষার্থীদের খেলাধুলা তো ব্যাহত হতোই, বর্ষা মৌসুমে স্কুলে যাতায়াতও হয়ে উঠত কষ্টকর।
দীর্ঘদিনেও সমস্যাটির সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় বিষয়টি নজরে আনেন শফিউল্লাহ মিলন। পরে তিনি নিজ উদ্যোগে পানি নিষ্কাশনের জন্য রাস্তার দুই পাশে পাইপলাইন স্থাপন ও স্থায়ী পানিনিষ্কাশন কাঠামো নির্মাণের ব্যবস্থা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তারউজ্জামানের তত্ত্বাবধানে এবং স্থানীয়দের সহায়তায় প্রায় ৭০-৮০ ফুট দীর্ঘ পাইপ বসানো হয় এবং দুটি চৌবাচ্চা তৈরি করা হয়, যা দ্রুত পানি অপসারণে সহায়ক হবে।
এলাকাবাসী জানান, জলাবদ্ধতার কারণে বছরের বেশিরভাগ সময় বিদ্যালয়ের মাঠ ব্যবহার অনুপযোগী থাকত। এখন নতুন এই ব্যবস্থার ফলে শিক্ষার্থীরা আবার স্বাভাবিকভাবে খেলাধুলা ও বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে পারবে বলে আশা করছেন তারা।
এ বিষয়ে শফিউল্লাহ মিলন বলেন, “শিশুদের জন্য একটি সুস্থ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘবের জন্য আমি এই উদ্যোগ নিয়েছি এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
স্থানীয়দের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় বিদ্যালয়কেন্দ্রিক জলাবদ্ধতা সমস্যার অনেকটাই সমাধান হবে এবং প্রতিদিনের দুর্ভোগ কমে আসবে। ফলে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সরাসরি উপকৃত হবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.