1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

গাজীপুরের ১৪ নং ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ০ দেখেছেন

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের বাসন থানার ইসলামপুর পশ্চিমপাড়া মাদ্রাসা মাঠে গত মঙ্গলবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ মানবিক কর্মসূচিতে এলাকার অসহায়, হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এদিন প্রায় ৫০০ জন অসহায় ও নিম্নআয়ের মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন। এতে এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে এবং তারা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্যের সহধর্মিণী আজমিরী রহমান মুন্নি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবসেবা। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশা করি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলাউদ্দিন চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, “সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসন থানা বিএনপির সভাপতি তানবীর সিরাজ এবং সঞ্চালনা করেন বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সদস্য এ. এইচ. সিরাজুল হক, গাজীপুর মহানগর যুবদলের নেতা নাহিদ চৌধুরী বাবু, ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় এলাকার শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের এ উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও কর্মসূচি আয়োজনের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.