1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ০ দেখেছেন

রাজনৈতিক অপসংস্কৃতি, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে গাজীপুর মহানগরের কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এস এম আজিজুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা সুস্থ ধারার রাজনীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান জানান।
বক্তারা বলেন, রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক চর্চা ও দায়িত্বশীল আচরণ গণতান্ত্রিক পরিবেশকে শক্তিশালী করে। তারা অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ড পরিহার করে গঠনমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান। প্রতিবাদ মিছিলে কোনাবাড়ী মেট্রো থানা যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আয়োজনে:কোনাবাড়ী মেট্রো থানা যুবদল,গাজীপুর মহানগর।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.