1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

বোয়ালমারীতে মাদক সরবরাহের সন্দেহে গণপিটুনি, প্রাইভেটকারে আগুন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ০ দেখেছেন

ফরিদপুরের বোয়ালমারীতে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে মাদক সরবরাহের সন্দেহে গণপিটুনি দিয়ে তার ব্যবহৃত প্রাইভেটকারে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার (২২ জুন) দিবাগত রাতে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের মালিখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুলজোড়া মালিখালী গ্রামের চিহ্নিত মাদক কারবারি মানিক মোল্যার ছেলে মামুন মোল্যা একটি প্রাইভেটকার নিয়ে এলাকায় আসলে মাদক সরবরাহ করছে এমনই সন্দেহে তাকে ঘিরে ধরে কিছু লোক। একপর্যায়ে উত্তেজিত জনতা এই মাদক কারবারিকে মারধর করে এবং গাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মামুনের বাবা মানিক মোল্যা বলেন, তার ছেলে ফরিদপুর আদালতে একটি মাদক মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফিরে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। কিন্তু পথে তাকে স্থানীয় জনতা আটক করে মারধর করে এবং তার ব্যবহৃত প্রাইভেটকারে আগুন দেয়।
তিনি আরও দাবি করেন, তার ছেলের কাছে কোনো মাদক ছিল না এবং ঘটনাস্থল থেকে কোনো মাদকও উদ্ধার হয়নি।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, মামুনের নামে মাদক সংক্রান্ত মামলা রয়েছে। স্থানীয়রা তাকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে তার কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলেও তার বিচার আইন অনুযায়ী হওয়া উচিত। অভিযোগের সত্যতা যাচাই না করে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.