1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

ফরিদপুরে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১ দেখেছেন

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কারিম মুন্সী (৪২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (২০ জুন) সকালে নগরকান্দা উপজেলার চরযোশোরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামের ওমর আলী শেখের বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কারিম মুন্সী ভাঙ্গা পৌর এলাকার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত জালাল মুন্সীর ছেলে।  স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে কারিম মুন্সীর স্ত্রী মাহমুদা তাকে তালাক দেন। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।  গত শুক্রবার রাতে তিনি তার সাবেক স্ত্রীর বাড়িতে যান। পরে সেখান থেকেই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ।
কারিম মুন্সীর বোন জামাই জালাল ইসলাম জানান, রাত আনুমানিক ২টার দিকে মাহমুদার খালাতো ভাই হাসান ফোন করে তাকে জানান যে কারিম মুন্সী বাড়িতে এসে উশৃঙ্খল আচরণ করছেন। প্রায় আধা ঘণ্টা পর আবার ফোন করে জানানো হয়, ঘরের সামনে তার ঝুলন্ত মরদেহ দেখা গেছে।
তবে মাহমুদার বোন জুঁই বলেন, আমরা ঘরে ঘুমিয়ে ছিলাম। রাতের মধ্যে আমার ছেলে প্রসাব করতে বাইরে বের হলে সে কারিম মুন্সীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মাদ আল ফাহাদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.