1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে জামায়াতের মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ০ দেখেছেন

নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শনিবার (২০ জুন) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে দলটির নেতাকর্মী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তারসহ নীলফামারী-২ ও নীলফামারী-৩ আসনের সংসদ সদস্যরা।এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, তিস্তা নদীকে ঘিরে উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি ও অর্থনীতি দীর্ঘদিন ধরে নানা সংকটের মুখোমুখি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীভাঙন রোধ, সেচ সুবিধা বৃদ্ধি, কৃষি উৎপাদন উন্নয়ন এবং অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকারকে অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় তিস্তাপাড়ের মানুষের দুর্ভোগ আরও দীর্ঘায়িত হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.