1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

আশুলিয়া, সাভার ও ধামরাইয়ে ডিবির পৃথক অভিযানে ৭ মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ০ দেখেছেন

ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ পুড়িয়া হেরোইনসহ ৭ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
সোমবার (১৫ জুন ২০২৬) ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
ডিবি জানায়, ১৪ জুন বিকেল ৫টা ৩৫ মিনিটে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে ছপুর উদ্দীন (৬০) ও লুৎফর রহমান (৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৩ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
একই দিন বিকেল ৫টা ৪৫ মিনিটে সাভারের বক্তারপুর এলাকায় পৃথক অভিযানে হেলেনা আক্তার (৩৫) ও নুরজাহান বেগম (২৭) নামে দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধামরাইয়ের কসমচ এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন (৪২)-কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
পরে রাত ৮টা ১৫ মিনিটে আশুলিয়ার গেরুয়া এলাকায় অভিযান চালিয়ে আসাদ মিয়া (৩৮)-কে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
অন্যদিকে রাত ১১টায় সাভার মডেল থানার আমিনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে শাফিরুল ইসলাম নয়ন (৩৬)-কে ৩০০ পুড়িয়া হেরোইনসহ গ্রেপ্তার করে ডিবি। উদ্ধারকৃত হেরোইনের ওজন ৩০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার টাকা বলে জানানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাফিরুল ইসলাম নয়নের বিরুদ্ধে পূর্বে ৩টি মাদক মামলা রয়েছে।
ডিবি (উত্তর) সূত্র আরও জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) জানিয়েছে, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.