1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

আড়াইহাজারে স্ত্রীকে হত্যাচেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, অতঃপর স্বামী গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১ দেখেছেন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগে মাজহারুল ইসলাম সবুজ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার (১৪ জুন ) ২০২৬ ইং তারিখে অভিযুক্ত স্বামী কে গ্রেপ্তার করে আড়াই হাজার থানা পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগী নারীকে গলা টিপে হত্যা চেষ্টার একটি ভিডিও তাৎক্ষনিক ভাইরাল হয়ে যায়। ভিডিও তে দেখা যায় স্বামী স্ত্রীর উপর বসে গলা টিপে হত্যা নিশ্চিত করার চেষ্টা করছে। স্ত্রী কে নির্মম ভাবে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আড়াই হাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা মাজহারুল ইসলাম সবুজের সঙ্গে প্রায় ১২ বছর পূর্বে ব্রাহ্মন্দী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার তানিয়ার (২৬) বিয়ে হয়েছিল। তাদের দাম্পত্য জীবন সংসারে দুই ছেলে সন্তান রয়েছে।

​ভুক্তভোগীর অভিযোগ, সবুজ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। জুয়ার টাকার জন্য তিনি প্রায়ঃশই স্ত্রীর কাছে টাকা দাবি করতেন এবং বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। সম্প্রতি তিনি নিজের ও তার মায়ের বেতনের প্রায় ৭০ হাজার টাকা অনলাইন জুয়া খেলে পরাজিত হয়ে টাকা হেরে নিঃস্ব হয়ে পড়েন।

​মামলার এজাহারে তানিয়া উল্লেখ করেন, গত ৯ জুন সন্ধ্যায় জুয়া খেলায় বাঁধা দিলে সবুজ তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। তার স্ত্রীর বাবার বাড়ি থেকে নগদ এক লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেয়। পরে দুই সন্তানকে নিয়ে তানিয়া তার বাবার বাড়িতে চলে যায়।

​অভিযোগে আরও বলা হয়, গত ১৩ জুন সকালে ফোনে আবারও ঐ টাকা দাবি করেন সবুজ।স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানায় বলে বেলা ১১টার দিকে তিনি ব্রাহ্মন্দী মধ্যপাড়ায় তার শ্বশুরবাড়িতে যায়। সেখানে পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগে ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় এবং স্ত্রীকে মারধরসহ গলা টিপে হত্যার চেষ্টা করেন।

​এ সময় তানিয়ার ডাক চিৎকার শুনে তার স্বজনরা ও স্থানীয় লোকজন দরজা ভেঙে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত সবুজকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পরে আহত অবস্থায় তানিয়াকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম কে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা সেবা গ্রহণ করার পরামর্শ দিয়েছেন।

​এদিকে, ঘটনা ঘটার পর তাৎক্ষণিকভাবে স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতনের ঐ ভিডিও টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে তা ব্যাপক আলোচনা – সমালোচনার ঝড় উঠে। কিভাবে স্বামী শ্বশুর বাড়িতে স্ত্রী কে তার আত্নীয় স্বজন দের সামনে গলা টিপে প্রকাশ্যে হত্যার চেষ্টা চালায়? এতে জনমনে আতংক ও চরম ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিডিওটি জাতীয় সংসদ সদস্য নারায়নগঞ্জ -২( আড়াই হাজার) নজরুল ইসলাম আজাদের নজরে আসে যখন, তখন তিনি দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।

​আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন জানান, ভুক্তভোগী স্ত্রীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত আসামীকে জেল হাজতে প্রেরণ করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.