1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

হালুয়াঘাটে উপজেলা ৫বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কমসূচি শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ০ দেখেছেন

হালুয়াঘাট উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহ এর উদ্যোগে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক গঠিত সেলের সিদ্ধান্ত অনুযায়ী “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর আওতায় হালুয়াঘাট উপজেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ সালমান ওমর, মাননীয় সংসদ সদস্য, ১৪৬, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) মহোদয়। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে অধিক হারে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি সকলকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ফয়সাল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট, ময়মনসিংহ। এছাড়াও জনাব জাকিয়া সুলতানা রোজি, সহকারী কমিশনার (ভূমি), হালুয়াঘাট, ময়মনসিংহ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধিগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই কর্মসূচির সফল বাস্তবায়নে সকলের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
হালুয়াঘাট উপজেলায় এ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.