1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

নান্দাইলে পুলিশের আনুষ্ঠানিক ভাবে যোগদান।

  • আপডেট সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৭৬ দেখেছেন

কামরুজ্জামান রুবেল , নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পুলিশি কার্যক্রম নিয়মিতকরণের পুলিশের কার্যক্রম শুরু করা হয়েছে।
বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে সারা দেশের ন্যায় সকল জেলা ও থানা পুলিশ ১১দফা দাবি জানিয়ে পুলিশের সকল কার্যক্রম স্থগিত ও কর্মবিরোধী ঘোষণা করা হয়। গত কিছুদিন যাবত দেশের বেশ কিছু থানায় পুলিশের কার্যক্রম শুরু করলেও ময়মনসিংহের নান্দাইল মডেল থানা পুলিশের কার্যক্রম মঙ্গলবার (১৩ আগষ্ট) থেকে আনুষ্ঠানিক শুরু করা হয়।

নান্দাইল মডেল থানার পুলিশ আনুষ্ঠানিক ভাবে নিজ কার্যক্রমে যোগদান করায় কোটা সংস্কার আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা উক্ত থানার পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন এবং পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের দায়িত্ব আপনারা পেশাদারিত্বের সাথে পালন করুন। কোন প্রভাবশালীদের কথায় অনৈতিক কাজ করবেনা এবং টাকার বিনিময়ে হয়রানি মূলক মামলার মতো জঘন্য কাজে লিপ্ত হবেন না।”
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ জানান, “বর্তমান আইজিপি মহোদয়’র নির্দেশে গতকাল থেকেই নান্দাইল মডেল থানার পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। নতুন উদ্দামে আমরা সেবা দিয়ে যাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.