1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বাকিতে সিগারেট না দেওয়ার জেরে ভয়াবহ হামলা, গুরুতর দগ্ধ ব্যবসায়ী; গ্রেফতার ১ বড়পুকুরিয়া কয়লা খনিতে নিয়োগের দাবিতে শ্রমিকদের মানববন্ধন দিনাজপুরে পুবাইল থেকে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমন হোসেন ‎টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক গোবিন্দগঞ্জে চোরাই গরু দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেফতার একজন ভারতের সঙ্গে আলোচনা করে মোগলহাট স্থলবন্দর চালুর উদ্যোগ নেওয়া হবে: ত্রাণমন্ত্রী সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ হাসনাত গ্রেফতার শ্রিম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময় শার্শায়  ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ঘোড়াশাল-পলাশ সারকারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আড়াইহাজারের লাসারদি কলেজপাড়া সড়ক অসম্পূর্ণ, ভোগান্তিতে হাজারো মানুষ- নির্মাণমান নিয়েও প্রশ্ন

  • আপডেট সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১ দেখেছেন

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার ৮ নং ওয়ার্ডের লাসারদি কলেজপাড়া সড়ক দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজ শিক্ষার্থী, রোগী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, সড়কের কিছু অংশ নির্মাণ করা হলেও গুরুত্বপূর্ণ একটি অংশ এখনো বাকি রয়েছে। নির্মিত অংশের মাঝখান থেকে কাজ শুরু করা হলেও দুই পাশের বেহাল অবস্থার কারণে ইজিবাইক ও অন্যান্য যানবাহন চলাচলে প্রতিনিয়ত ঝুঁকি তৈরি হচ্ছে। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং মানুষ আহত হচ্ছেন বলে জানান এলাকাবাসী।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, পৌরসভার সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের উদাসীনতার কারণে দীর্ঘদিনেও সড়কের অবশিষ্ট কাজ সম্পন্ন হচ্ছে না। তবে সংবাদ সংগ্রহকালে জানা যায়, সড়ক সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় জমি নিয়ে জটিলতাও রয়েছে। অভিযোগ রয়েছে, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ও সাধারণ জনগণ জমি না দেওয়ায় প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে এলাকাবাসী গণমাধ্যমকে জানান, যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা হলে তারা রাস্তা নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি ছেড়ে দিতে প্রস্তুত রয়েছেন।

অন্যদিকে, ইতোমধ্যে নির্মিত সড়কের কিছু অংশে ফাটল দেখা দেওয়ায় নির্মাণকাজের মান নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, উন্নয়ন প্রকল্পে নিম্নমানের কাজ ও অনিয়মের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং সড়কের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং লাসারদি কলেজপাড়া সড়ককে চলাচল উপযোগী করে তুলবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.