বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার সাধারণ মানুষের চলাচলের প্রধান সড়কগুলো এখন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের পাশে অবস্থিত পোল্ট্রি খামারের তীব্র ও অসহনীয় দুর্গন্ধে সাধারণ মানুষের দম বন্ধ হওয়ার উপক্রম। বিশেষ করে প্রতিটি উপজেলার সড়কের পাশে পোল্ট্রি কারনে এই দুর্গন্ধ সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে।
সরেজমিনে দেখা যায়, গুরুত্বপূর্ণ প্রতিটি সড়কের পাশে দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও মানুষ যাতায়াত করে।প্রতিটি বাজারের সংলগ্ন ওই পোল্ট্রি খামারের পাশ দিয়ে যাওয়ার সময় পথচারী ও যানবাহন যাত্রীদের নাকে রুমাল চেপে বা শ্বাস বন্ধ করে পার হতে হয়। দুর্গন্ধ এতটাই তীব্র যে, অনেক যাত্রী তাৎক্ষণিক অসুস্থ বোধ করেন। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং রোগীদের জন্য এই পথ দিয়ে যাতায়াত করা দুঃসাধ্য হয়ে পড়েছে।এখান দিয়ে যাওয়ার সময় বমি চলে আসে। প্রতিদিন এই ভোগান্তি সয়ে সাধারণ মানুষের যাতায়াত করতে হয়। খামার মালিককে বারবার বলা সত্ত্বেও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না, নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিয়মিত যাত্রীরা।
এলাকাবাসীর অভিযোগ, লোকালয় এবং প্রধান সড়কের এত কাছাকাছি পোল্ট্রি খামার স্থাপন পরিবেশ আইনের পরিপন্থী। খামারের বর্জ্য সঠিক উপায়ে ব্যবস্থাপনা না করায় এই দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। ভুক্তভোগী জনগণের দাবি— খামার মালিকের অব্যবস্থাপনার কারণে প্রতিদিন হাজারো মানুষ অভিশাপ দিচ্ছে। জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে দ্রুত এই খামারটি জনবসতিহীন এলাকায় সরিয়ে নেওয়া অথবা স্থায়ী বন্ধের দাবি জানিয়েছেন তারা।
প্রশাসনের হস্তক্ষেপ কামনা, স্থানীয় সচেতন মহল মনে করেন, অবিলম্বে পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসনের এই বিষয়ে নজর দেওয়া উচিত। সাধারণ মানুষের চলাচলের পথ নির্বিঘ্ন করতে এবং জনস্বাস্থ্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই।