1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

ফুলগাজী প্রেসক্লাব নির্বাচনে উপজেলা সাংবাদিকদের হালনাগাদ তালিকা প্রস্তুতির এমপি’র নির্দেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১ দেখেছেন

ফেনীর ফুলগাজী উপজেলায় কর্মরত সাংবাদিকদের হালনাগাদ তালিকা প্রস্তুতির নির্দেশ দিয়েছেন ফেনী ১ সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।

গত ৩১ শে মে ফুলগাজীতে খাল খনন উদ্বোধন অনুষ্ঠানের শেষে জেলা ও উপজেলা সকল গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এমপি মুন্সি রফিকুল আলম মজনু এই নির্দেশ দিয়েছেন।

দীর্ঘদিন ধরে ফেনীর ফুলগাজী প্রেসক্লাবের কার্যকর কমিটি না থাকায় সাংবাদিকদের মধ্যে বিরোধ ও বিভক্তির সৃষ্টি হয়েছে। এর ফলে স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডের সংবাদ প্রচার, এলাকার সমস্যা-সম্ভাবনা তুলে ধরা এবং সাধারণ মানুষের কাছে তথ্য প্রবাহের স্বাভাবিক গতি বিভিন্নভাবে ব্যাহত হচ্ছে।
সম্প্রতি বিবাদমান কয়েকটি পক্ষের কার্যক্রম ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু উভয় পক্ষের সাংবাদিকদের উপস্থিতিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ফুলগাজী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলার সিনিয়র সাংবাদিক হিসেবে আমাকে ফুলগাজী উপজেলায় কর্মরত সকল সংবাদকর্মীর একটি হালনাগাদ তালিকা প্রস্তুতের দায়িত্ব প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় ফেনীর ফুলগাজী উপজেলায় কর্মরত সাংবাদিকদের একটি সঠিক ও হালনাগাদ ও নির্ভুল তালিকা প্রণয়নের কাজ দ্রুত শুরু হবে। সংশ্লিষ্ট সকল সংবাদকর্মীর সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে, যাতে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে ফুলগাজী প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ করা যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.