দৈনিক ঘোষণা-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি, আমার সংবাদ-এর চকরিয়া প্রতিনিধি এবং দ্য ডেইলি ক্যাম্পাস-এর কক্সবাজার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম সুমন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। জনসাধারণের সমস্যা, অধিকার ও উন্নয়নমূলক বিষয় তুলে ধরার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
ডুলাহাজারা ডিগ্রি কলেজের প্রাক্তন শিক্ষার্থী এবং কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের শিক্ষার্থী নুরুল ইসলাম সুমনের নাম বর্তমানে চকরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয় জনমহলে আলোচনায় রয়েছে।
স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত মতবিনিময় ও জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে তিনি এলাকার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এদিকে, চলতি বছরের (২০২৬) বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানা গেছে। সম্ভাব্য এ নির্বাচনকে সামনে রেখে নুরুল ইসলাম সুমনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড নিয়েও আলোচনা বাড়ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভকামনা জানিয়েছেন।