মহিমান্বিত ত্যাগের উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর ধামইরহাট উপজেলাসহ দেশের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন অ্যাডভোকেট মুক্তা চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজের ভেতরের অহংকার ও পঙ্কিলতাকে বিসর্জন দেওয়াই এই ঈদের মূল চেতনা। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে ঈদের আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নিতে হবে।”
এলাকার উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “ধামইরহাটের প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি—পবিত্র এই দিনে মহান আল্লাহর দরবারে এই প্রার্থনাই করি।”
শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট মুক্তা চৌধুরী সকলকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান এবং কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণ করে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতন নাগরিক হিসেবে ভূমিকা রাখার অনুরোধ করেন।