নবগঠিত রুহিয়া উপজেলায় নারী শিক্ষার প্রসার ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজে এক বিশেষ আলোচনা সভা ও ‘শ্রেষ্ঠ শিক্ষক’ সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কলেজ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিন্নিদেবী মহিলা কলেজের অধ্যক্ষ জনাব,বদরুল ইসলাম এবং সঞ্চালনা করেন অত্র কলেজের অধ্যাপক জনাব,গোলাম মোস্তফা।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত এর মধ্য দিয়ে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং ধর্মীয় গ্রন্থ পাঠ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সভাপতি জনাব, আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জনাব, জহিরুল ইসলাম রিপন, সিনিয়র সহ-সভাপতি জনাব, আব্দুল মালেক মানিক, রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)জনাব,বদিউজ্জামান,
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব, আনছারুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক জনাব,মোহেবুল্লাহ আবুনুর, সাংগঠনিক সম্পাদক জনাব, মতিউর রহমান মতি,
রুহিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব, ইন্তাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব, মকবুল হোসেন, রুহিয়া থানা কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব, লুৎফর রহমান, রুহিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক। এছাড়া বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ,ছাত্রী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা কলেজের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে আধুনিক প্রযুক্তি ও পাঠদান পদ্ধতির সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন ও সম্মাননা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিগত শিক্ষাবর্ষের পারফরম্যান্স, শিক্ষার্থীদের মূল্যায়ন এবং গবেষণামূলক কাজের ভিত্তিতে ও স্বচ্ছ ভোট দানের মাধ্যমে শ্রেষ্ঠ শিক্ষক’ নির্বাচন করা হয়। এতে অংশ নেয় অত্র কলেজের সকল বিভাগের শিক্ষার্থী বৃন্দ।
বক্তারা বলেন, ”শিক্ষক কেবল তথ্য প্রদানকারী নন, বরং তিনি একটি প্রজন্মের আলোকবর্তিকা। এই সম্মাননা শিক্ষকদের পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রতি আমাদের কৃতজ্ঞতার প্রকাশ।”
গিন্নিদেবী আগরওয়াল মহিলা কলেজের এই উদ্যোগ ছাত্রীদের উচ্চশিক্ষার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। শিক্ষার গুণগত মান রক্ষায় প্রতিষ্ঠানটির এই ধারাবাহিক প্রচেষ্টা সুধীমহলে প্রশংসিত হয়েছে।