1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

কালিয়াকৈরে চাঁদাবাজ শহিদুল ও তার গ্যাংয়ের বিরুদ্ধে ভাঙচুর-লুটপাটের অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ০ দেখেছেন

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা-এর বেগমপুর পূর্বপাড়া এলাকায় শহিদুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি, ভাঙচুর, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত শহিদুল হক (৪৫), সোহরাব হোসাইন (৪২), মানিক মিয়া (৩৭)সহ তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে ভুক্তভোগী মোঃ ইব্রাহীম খলিল (৫৪)-এর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। ইব্রাহীম খলিল কোনাবাড়ি মেট্রো এলাকার নছর মার্কেটের বাসিন্দা বলে জানা গেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদা দাবি করে আসছিল অভিযুক্তরা। দাবি অনুযায়ী টাকা না পেয়ে তারা গত ০৫ মে ২০২৬ মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভুক্তভোগীর ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় মূল্যবান মালামাল লুটপাট এবং নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।

ভুক্তভোগী দাবি করেন, তিনি বেগমপুর মৌজার এসএ খতিয়ান নং-১৭২ ও আরএস খতিয়ান নং-৩২৬ এর অন্তর্ভুক্ত ১৫.৫ শতাংশ জমি বৈধ কাগজপত্রের মাধ্যমে ক্রয় করে দীর্ঘদিন ধরে ব্যবসায়িক কাজে ব্যবহার করে আসছিলেন। জমির বায়নামা দলিল নং-৭২৯১ এবং সাব-কাওলা দলিল নং-৬৮৭২ রয়েছে বলেও উল্লেখ করা হয়।

এদিকে হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা প্রাণনাশের হুমকিও দিয়েছে।

স্থানীয়দের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.