1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

রূপগঞ্জে উপজেলা-ইউনিয়ন ও পৌর ওয়ার্ডে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ঘোষণা

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২ দেখেছেন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান এবং তারাব পৌরসভার ৯টি ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গত ১৫ মে তারাব পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে ২২ মে তারাব পৌরসভা জামায়াতের সাংগঠনিক কার্যালয়ে অনুষ্ঠিত ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে পৌরসভার ৯টি ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

প্রথম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার। সভাপতিত্ব করেন জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন। বক্তব্য দেন জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার, জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লাসহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বৈষম্যহীন মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আদর্শের বিকল্প নেই। তারা চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সম্মেলনের শেষপর্বে উপজেলা চেয়ারম্যান পদে আবদুল মোতালিব ভূঁইয়া এবং ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন-এর নাম ঘোষণা করা হয়।

এছাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদে ঘোষিত প্রার্থীরা হলেন— কায়েতপাড়া ইউনিয়নে অ্যাডভোকেট আবদুস সামাদ মোল্লা, দাউদপুর ইউনিয়নে কামারুজ্জামান কামাল, মুড়াপাড়া ইউনিয়নে হাফেজ ফেরদাউসুর রহমান, ভোলাব ইউনিয়নে অ্যাডভোকেট রায়হান ইসলাম এবং ভুলতা ইউনিয়নে মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা।

অন্যদিকে ২২ মে অনুষ্ঠিত তারাব পৌরসভা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা দক্ষিণের আমীর মাওলানা সাইফুল ইসলাম সিরাজী। সভাপতিত্ব করেন তারাব পৌর জামায়াতের আমীর ডা. নাজমুল হক। প্রধান আলোচক ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট ইসরাফিল হোসাইন।

সম্মেলনের শেষপর্বে তারাব পৌরসভার ৯টি ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

ঘোষিত প্রার্থীরা হলেন—
১নং ওয়ার্ডে হাবিবুর রহমান সুমন, ২নং ওয়ার্ডে রাফিউল হক নওফেল, ৩নং ওয়ার্ডে আবু তৈয়ব ভূঁইয়া, ৪নং ওয়ার্ডে মামুন মীর, ৫নং ওয়ার্ডে হাসান আলী খান, ৬নং ওয়ার্ডে মুকছুদুল আলম মীর, ৭নং ওয়ার্ডে অ্যাডভোকেট আয়নাল হক, ৮নং ওয়ার্ডে হাসান মাহমুদ এবং ৯নং ওয়ার্ডে দ্বীন ইসলাম (রাজন)।

সম্মেলনে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

এছাড়া নারায়ণগঞ্জ জেলার অন্যান্য উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়েও জামায়াতে ইসলামী বিভিন্ন পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। কিছু এলাকায় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে, আবার কিছু এলাকায় প্রক্রিয়াধীন রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.