1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিরাপদ ঈদযাত্রায় নারায়ণগঞ্জে প্রশাসনের বহুমুখী উদ্যোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১ দেখেছেন

পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কর্মজীবী মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তা ও যানজট নিরসন কার্যক্রম গ্রহণ করেছে প্রশাসন।মহাসড়কে চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধের পাশাপাশি ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ, ব্যাটালিয়ান পুলিশ, টুরিস্ট পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, র‍্যাব, ডিবি পুলিশ ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে মাঠে কাজ করছে বলে জানিয়েছেন রায়হান কবির।
গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, প্রতিবারের মতো এবারও সাধারণ মানুষের সহজ ও নিরাপদে ঘরে ফেরা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। ঈদযাত্রায় যেন কোনো ধরনের ভোগান্তি, যানজট বা অপরাধ সংঘটিত না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক তৎপর থাকবেন।
তিনি আরও জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট, মোবাইল টহল ও মোটরসাইকেল টিম নিয়মিত দায়িত্ব পালন করবে। বিশেষ করে কাঁচপুর, মদনপুর, সোনারগাঁ ও মেঘনা সেতু এলাকায় যানজট নিরসনে সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।
ঈদকে কেন্দ্র করে গরুর হাটগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসক বলেন, কোরবানির পশুর হাটে জাল টাকা, মলম পার্টি, অজ্ঞান পার্টি কিংবা প্রতারণা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে থাকবেন। ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বড় হাটে পুলিশ কন্ট্রোল টিম কাজ করবে।
প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে নির্ধারিত সময়ে যাত্রা করা, ট্রাফিক আইন মেনে চলা এবং সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনার তথ্য দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের সমন্বিত এ উদ্যোগ বাস্তবায়িত হলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.