ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের পূর্ব তালমা জাইল্লা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৯৫০ পিস মরণনাশক ইয়াবা ট্যাবলেটসহ বুরহান (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক বুরহান মৃত সিরাজ শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআই নুর মোহাম্মদ ও এএসআই মেহেদীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বুরহানের কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।