বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাজুড়ে আলোচনায় রয়েছেন সমাজসেবক রেজাউল করিম রেজা।
দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল করিম রেজা সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছেন। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার অবদান রয়েছে বলে এলাকাবাসী উল্লেখ করেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে রেজাউল করিম বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি ধুনট সদর ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই। সবার সহযোগিতা পেলে একটি আধুনিক ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।”
এদিকে তার সম্ভাব্য প্রার্থীতা ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের মাঝে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। সমর্থকরা আশা প্রকাশ করেছেন, রেজাউল করিম রেজা নির্বাচিত হলে ধনুট সদর ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।