1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • আপডেট সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১ দেখেছেন

শেরপুরের ঝিনাইগাতীতে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।     সোমবার  ১৮ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতালে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. রাজীব সাহা, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. কায়সার মাহমুদ, সিআইপিআরবি’র জেলা কোঅর্ডিনেটর শারমিনা পারভীন, মো. মেহের আলীসহ এমসিজিএল-এর উপজেলা কোঅর্ডিনেটর ও স্বাস্থ্যকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রসবজনিত ফিস্টুলা একটি জটিল স্বাস্থ্য সমস্যা হলেও সচেতনতা বৃদ্ধি ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে এ রোগ প্রতিরোধ ও নিরাময় সম্ভব। আক্রান্ত নারীদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
এদিকে ঝিনাইগাতী উপজেলায় গত ৫ মে থেকে ২০ মে পর্যন্ত ১৫ দিনব্যাপী প্রসবজনিত ফিস্টুলা ক্যাম্পেইন কার্যক্রম চলমান রয়েছে। ক্যাম্পেইনের আওতায় বাড়ি বাড়ি গিয়ে সন্দেহভাজন ফিস্টুলা রোগী শনাক্ত করা হচ্ছে এবং তাদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.