1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

সিংড়া সাংবাদিক কল্যান ফোরামের শিক্ষা সফর ও আনন্দ ভ্রমন

  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১ দেখেছেন

সিংড়া সাংবাদিক কল্যান ফোরামের আয়োজনে শিক্ষা সফর ও আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ মে সিংড়ায় কর্মরত সাংবাদিকদের সংগঠন সিংড়া প্রেসক্লাব,সিংড়া মডেল প্রেসক্লাব, সিংড়া স্মার্ট প্রেসক্লাব ও চলনবিল সাংবাদিক ইউনিয়ন সহ মোট চারটি সংগঠনের প্রবীণ ও নবীন সাংবাদিকের অংশ অংশগ্রহণে সিংড়া সাংবাদিক কল্যাণ ফোরামের আয়োজনেশিলাইদহ রবীন্দ্রনাথ কুঠিবাড়ি, লালন শাহ মাজার, লালন শাহ সেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্র, হার্ডিঞ্জ ব্রিজ, মনি পার্ক এবং স্বপ্নদ্বীপ ভ্রমণ করা হয়।

শিক্ষা সফর ও আনন্দ ভ্রমনের শেষ অংশে স্বপ্নন্দীপ রিসোর্টে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি এস এম রাজু আহম্মেদ , সিংড়া স্মার্ট প্রেসক্লাবের সভাপতি খলিল মাহমুদ, চলনবিল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন আলীরাজ, মডেল প্রেসক্লাব সম্পাদক জুলহাস কায়েম সিংড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিক, স্মার্ট প্রেসক্লাবের সম্পাদক মুকুল হোসেন সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।

এসময় বক্তারা বলেন, একসাথে পথচলা খুবই কঠিন কাজ তবুও আল্লাহর উপর ভরসা করে মিলেমিশে চলার চেষ্টা করতে হবে এবং নিজেদের ঐক্য, সংহতি করার মাধ্যমে কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি সহ সমাজের নানা অনিয়ম তুলে ধরা সহ সম্মিলিত প্রচেষ্টার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.