1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

কেঁওচিয়া ইউনিয়নের বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসিন

  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১ দেখেছেন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১০নং কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নমূলক কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মহসিন।

গত শনিবার বিকেলে ​পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য লাভলু, আব্দুর রহিম এবং মো: লোকমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিন তাঁরা ১নং ওয়ার্ডের ফকির পাড়া সড়ক, ২নং ওয়ার্ডের সিকদার পাড়া সড়ক এবং ৫নং ওয়ার্ডের তেমুহনি সড়কের চলমান উন্নয়ন কাজ ঘুরে দেখেন এবং কাজের গুণগত মান বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

​সড়ক পরিদর্শন শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মহসিন বলেন: জনগণের দুর্ভোগ লাঘব ও টেকসই উন্নয়নই আমাদের মূল লক্ষ্য​”১০নং কেঁওচিয়া ইউনিয়নকে একটি আধুনিক রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান অঙ্গীকার। গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। ১নং, ২নং ও ৫নং ওয়ার্ডের এই গুরুত্বপূর্ণ সড়কগুলোর সংস্কার কাজ শেষ হলে স্থানীয় হাজারো মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে।”

​তিনি আরও বলেন”মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে দেশের যে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে, তার সুফল আমরা কেঁওচিয়া ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। কাজের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। প্রতিটি টাকা যেন জনগণের কল্যাণে সঠিকভাবে ব্যয় হয়, আমরা তা কঠোরভাবে নজরদারি করছি। আগামীতেও আপনাদের পাশে থেকে এলাকার সব অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে এলাকাবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”

​পরিদর্শনকালে স্থানীয় সাধারণ মানুষ সড়কের এই দ্রুত ও দৃশ্যমান উন্নয়ন কাজে সন্তোষ প্রকাশ করেন এবং ইউনিয়ন পরিষদের এই আন্তরিক উদ্যোগকে সাধুবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, এই সংস্কার কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের যাতায়াত কষ্টের চিরতরে অবসান ঘটবে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.