1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা ভাংচুর ও লুটপাট

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বিভিন্ন মহল্লায় বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থায় হামলা, ভাংচুর, লুটপাট ও ফ্যাক্টরি মালিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে শিল্পাঞ্চলজুড়ে। জলাবদ্ধতায় একের পর এক মিল-ফ্যাক্টরির উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে গত ১৩ মে ২০২৬ বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায়। অভিযোগ রয়েছে, একদল চাঁদাবাজ ও সন্ত্রাসী পরিকল্পিতভাবে ফ্যাক্টরির নিজস্ব অর্থায়নে নির্মিত পানি নিষ্কাশন ব্যবস্থায় হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এ সময় প্রায় ৭ লক্ষ টাকার বিভিন্ন সরঞ্জামাদি ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্র ও ফ্যাক্টরি মালিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বৃষ্টির পানি ও বিভিন্ন মিল-ফ্যাক্টরির ব্যবহৃত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে শিল্পকারখানাগুলোর উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে কয়েকটি ফ্যাক্টরি কর্তৃপক্ষ নিজেদের অর্থায়নে পানি নিষ্কাশনের উদ্যোগ নিলে একটি প্রভাবশালী চক্র তাতে বাধা দেয়।
ভুক্তভোগীরা জানান, হামলাকারীরা শুধু ভাংচুরই করেনি, বরং ফ্যাক্টরি মালিক ও শ্রমিকদের মারধর এবং মেরে ফেলার হুমকিও দিয়েছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতায় অনেক শ্রমিক কাজে যোগদান নিয়েও শঙ্কায় রয়েছেন।
ফ্যাক্টরি মালিকদের দাবি, শিল্পকারখানা সচল রাখতে দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা জরুরি। অন্যথায় উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়তে পারেন।
এদিকে অভিযোগ উঠেছে, তারাবো পৌরসভা ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশল বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তারা।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরি কর্তৃপক্ষ রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.