1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

চট্টগ্রামে সাবেক মন্ত্রী মোশারফ হোসেনের জানাজা: নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পুলিশ মোতায়েন ২১৬

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ০ দেখেছেন

চট্টগ্রাম মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টা থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি ও চেকপোস্ট ডিউটি কার্যকর থাকবে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে।

সিএমপি সদর দপ্তরের তথ্যমতে, পুরো কার্যক্রমটি তিনটি প্রধান বিভাগে (দক্ষিণ, পশ্চিম ও উত্তর) ভাগ করে পরিচালনা করা হচ্ছে। এই বিশেষ অভিযানে মোট ২১৬ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের মধ্যে সশস্ত্র ও বিশেষায়িত ফোর্সের (এসএএফ) ৮০ জন এবং ৭৭ জন পুলিশ অপ্রেশন মেম্বার (পিওএম) রয়েছেন। বিশেষ টিম হিসেবে আটজন ডিবি সদস্যও দায়িত্ব পালন করছেন। নগরীর প্রধান মোড় ও প্রবেশপথগুলোকে কঠোর নিরাপত্তাবেষ্টনী দ্বারা ঘিরে রাখা হয়েছে।

জানা গেছে, জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ এলাকা (মাঠ, পশ্চিম ও উত্তর গেট) এবং কাজীর দেউড়ী মোড়ে একাধিক টিম মোতায়েন করা হয়েছে। কারণ, এখানে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে বেলা ১১টায়। অন্যদিকে ২ নম্বর গেট, সিটি গেট এবং এ কে খান মোড়ের মতো গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে সার্বক্ষণিক চেকপোস্ট বসানো হয়েছে।

এ ছাড়া, বহদ্দারহাট মোড়, জিইসি মোড়, ওয়াসা মোড়, টাইগারপাস, লালখান বাজার এবং আলমাস মোড় এলাকায় বিশেষ পকেট ডিউটি ও চেকপোস্ট পরিচালিত হচ্ছে। সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহমেদ স্বাক্ষরিত উল্লিখিত আদেশে বেশ কিছু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে সব কর্তব্যরত কর্মকর্তা ও ফোর্সকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও লেগগার্ডসহ প্রয়োজনীয় দাঙ্গা সরঞ্জাম সঙ্গে রাখতে বলা হয়েছে এবং নিষিদ্ধঘোষিত সংগঠনের কোনো ব্যক্তি বা সদস্য যাতে কোনো প্রকার অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং মহানগরীর স্থিতিশীলতা বজায় রাখতে এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

মিরসরাইয়ের বাসিন্দা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য সাংবাদিক আজহার মাহমুদ বলেন, “বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজাকে ঘিরে পুলিশের ব্যাপক প্রস্তুতি নিয়ে অনেক কথা হচ্ছে। তবে যেকোনো বড় জানাজাতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ এমন সতর্ক অবস্থায় থাকা স্বাভাবিক। আমাদের পুলিশ ভাইয়েরাও জানাজায় বাধা দেওয়ার মতো অতটা বিবেকহীন না।”

এ বিষয়ে নগরীর কোতোয়ালি থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, জানাজা বেলা ১১টায় অনুষ্ঠিত হবে । পরিস্থিতির ওপর বিবেচনা করে পুলিশ দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। এ ধরনের নিরাপত্তার বিষয়টি রুটিন ওয়ার্ক বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.