1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

সাবেক মহিলা মেম্বারের ওপর নির্যাতনের অভিযোগ, প্রাণনাশের হুমকি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ০ দেখেছেন

‎চাঁদপুর জেলার কচুয়া থানার ৩ নং বিতারা ইউনিয়নের সাজিরপাড় গ্রামে সাবেক মহিলা মেম্বার সুফিয়া বেগম–এর ওপর নির্যাতন, মারধর, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। অভিযোগে অভিযুক্ত হিসেবে একই গ্রামের আলমগীর হোসেন, নজরুল হোসেন ও ফুল মিয়াসহ তাদের সহযোগীদের নাম উল্লেখ করা হয়েছে।
‎
‎ভুক্তভোগী সুফিয়া বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি প্রভাবশালী চক্র তার ও তার পরিবারের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছে। তার দাবি, অভিযুক্তরা জোরপূর্বক তার জমির ওপর দোকানঘর নির্মাণ করেছে, পুকুর থেকে মাছ লুট করেছে এবং ঘরবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে।
‎
‎এছাড়া একই গ্রামের সাহিদা বেগম নামে এক নারীর পারিবারিক বিরোধের ঘটনাকে কেন্দ্র করে সুফিয়া বেগমকে দোষারোপ করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও তিনি দাবি করেন। পাশাপাশি জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার অভিযোগও করেছেন তিনি।
‎
‎ভুক্তভোগীর ভাষ্য, প্রশাসনের সহযোগিতা চাইলে তার ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। প্রতিনিয়ত তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
‎
‎ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
‎অন্যদিকে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.