সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দিনের কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে তথ্য অফিস। সারাদেশ ৬৮টি তথ্য অফিসের ন্যায় সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের খাল খনন, ফ্যামিলি কার্ড, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষির ঋণ মওকুফের সুফল সম্পর্কে অবগত করা হয়। সংবাদ সম্মেলনের শুরুতে উল্লেখিত বিষয়ের উপর টিভিসি (ভিডিও চিত্র) উপস্থাপন করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউর রহমান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, উপপরিচালক, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাস,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, মোঃ মামুন হাওলাদার, বিএডিসি সহকারী প্রকৌশলী কাজী হোসনে আর রাফি এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।