1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

নারী সেবা গ্রহীতা ও শিশুদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ “স্নেহকুঞ্জ”

  • আপডেট সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ০ দেখেছেন

নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নারী সেবা গ্রহীতা ও তাদের শিশুদের জন্য চালু করা হয়েছে “স্নেহকুঞ্জ” নামে ব্রেস্ট ফিডিং কর্ণার ও অপেক্ষাগার। উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে সেবা নিতে আসা নারীরা যাতে স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারেন এবং দুগ্ধজাত শিশুদের প্রয়োজনীয় যত্ন নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নারায়ণগঞ্জ সদর জনাব এস এম ফয়েজ উদ্দিনের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে স্থাপিত এই কর্ণারটি নারী ও শিশুদের জন্য আরামদায়ক ও আনন্দদায়ক পরিবেশ নিশ্চিত করবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

আজ আনুষ্ঠানিকভাবে “স্নেহকুঞ্জ” উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মো: রায়হান কবির। উদ্বোধনকালে তিনি জেলার অন্যান্য উপজেলাতেও নারী ও শিশুদের জন্য এ ধরনের অপেক্ষাগার চালুর নির্দেশনা প্রদান করেন।

এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) নারায়ণগঞ্জসহ সদর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.